প্রফেশনাল ইউনিভার্সিটি (স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়-Professional University)

প্রশাসনিক কার্যালয়: কাটনারপাড়া, পলাশ ক্লিনিক সংলগ্ন, বগুড়া। মোবা: 01799888922//01813599871, www.puebd.com, Email: pueduw@gmail.com

প্রফেশনাল ইউনিভার্সিটি স্বীকৃতির সরকারি গেজেট ও নির্বাহীদের বাণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত ও অনুমোদিত

 

 

 

 

উপ-উপাচার্য এর বাণীঃ-

প্রফেশনাল ইউনিভার্সিটি

(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান)

প্রফেশনাল ইউনিভার্সিটি
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধানের আলোকে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান)
প্রতিষ্ঠানের আইনি রূপরেখা ও স্বায়ত্তশাসন
পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি।
প্রফেশনাল ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রযোজ্য গেজেট অনুসরণ করে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে নিম্নোক্ত আইন ও গেজেটসমূহের নীতিমালা অনুসরণ করা হয়—
মহামান্য রাষ্ট্রপতির ২১ আগস্ট ১৯৯৪ সালের গেজেটের ধারা (ছ);
বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর প্রাসঙ্গিক ধারা;
শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ অক্টোবর ২০১৪ সালের গেজেটের প্রাসঙ্গিক বিধান; এবং
শিক্ষা-সংক্রান্ত অন্যান্য প্রযোজ্য আইন, বিধি ও সরকারি গেজেট।
“স্বীকৃত বিশ্ববিদ্যালয়” এর অর্থ
বাংলাদেশের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায়ই “স্বীকৃত বিশ্ববিদ্যালয়” শব্দটি ব্যবহৃত হয়।
এর অর্থ হলো—
“স্বীকৃত বিশ্ববিদ্যালয়” অর্থ আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়; এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক স্বীকৃত বলে ঘোষিত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ও এর অন্তর্ভুক্ত হবে।
প্রফেশনাল ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন, নীতিমালা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণে অঙ্গীকারবদ্ধ। :::**

প্রতিষ্ঠানের আইনি রূপরেখা ও স্বায়ত্তশাসন

পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি।

প্রফেশনাল ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম-নীতি ও আইন অনুযায়ী পরিচালিত একটি স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

  • মহামান্য রাষ্ট্রপতির ২১ আগস্ট ১৯৯৪ সালের গেজেটের ধারা (ছ),

  • বাংলাদেশ জাতীয় সংসদের ১৮ জুলাই ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (৯ নং ধারা), এবং

  • শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ অক্টোবর ২০১৪ সালের গেজেটের ০৭ নং ধারা—

এসবের আলোকে এবং সরকারি সকল গেজেট ও আইন অনুসরণ করে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে।

বাংলাদেশ সকল নিয়োগ বিজ্ঞাপন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কথাটি ব্যবহৃত হয়।

যাহার অর্থ

 

‘‘স্বীকৃত বিশ্ববিদ্যালয়’’ অর্থ আপাতত: বলবৎ কোন আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয়, এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক স্বীকৃত বলিয়া ঘোষিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ও ইহার অন্তর্ভুক্ত হইবে;

আমাদের লক্ষ্য ও রূপকল্প (Mission & Vision)

সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য দক্ষ, গতিশীল, উদ্ভাবনী, সৃজনশীল ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে এবং মানবিক মূল্যবোধের বিকাশে প্রফেশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • উচ্চশিক্ষার শ্রেষ্ঠত্ব: মুক্ত চিন্তা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হিসেবে এই প্রতিষ্ঠানটি পরিচিত।

  • উন্নত শিক্ষা: বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন, শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের এক পছন্দের কেন্দ্রে পরিণত হওয়া এবং আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরি করাই আমাদের লক্ষ্য।

  • শিক্ষার্থীদের দক্ষতা: আমাদের শিক্ষার্থীরা উন্নত বিশ্লেষণাত্মক চিন্তা, কার্যকর যোগাযোগ দক্ষতা (মৌখিক, লিখিত ও ইলেকট্রনিক), নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং বৈচিত্র্য ও সহনশীলতার চেতনা নিয়ে গড়ে ওঠে।

আমরা এমন জনহিতকর শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ হতে পেরে গর্বিত, যা ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি সমাজের কল্যাণে নিবেদিত।

বর্তমানে পরিচালিত কোর্সসমূহ

প্রফেশনাল ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন বিভাগে নিম্নোক্ত কোর্সসমূহ পরিচালিত হচ্ছে—

১. ব্যাচেলর অব ফাইন আর্টস (BFA)
২. ডিপ্লোমা ইন ফাইন আর্টস প্রোগ্রাম (সমমান)
৩. ডিপ্লোমা ইন ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট (সমমান)
৪. ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (BPED)
৫. জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা (সমমান)
৬. ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
৭. ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (B.S.Ed.)
৮. অনার্স প্রোগ্রাম (প্রযোজ্য ক্ষেত্রে)
৯. মাস্টার্স অব স্পেশাল এডুকেশন (M.S.Ed.)
১০. ডিপ্লোমা ইন এডুকেশন (D.Ed.)
১১. ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
১২. ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি
১৩. অটিজম সাইকোলজি ডিপ্লোমা
১৪. ব্যাচেলর অব এডুকেশন (B.Ed.)
১৫. মাস্টার্স অব এডুকেশন (M.Ed.)
১৬. কম্পিউটার ডিপ্লোমা / ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন
১৭. কৃষি ডিপ্লোমা (সমমান)
১৮. ডিপ্লোমা ইন সার্ভে
১৯. প্রফেশনাল মাস্টার্স ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স
২০. ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ
২১. বিভিন্ন বিষয়ে ব্যাচেলর, ডিপ্লোমা, প্রফেশনাল, সার্টিফিকেট ও ট্রেড কোর্স।

আমাদের ইউনিভার্সিটি সরকার স্বীকৃত,  যেকেউ প্রয়োজনে সরাসরি এসে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরকারি  কাগজপত্র যাচাই করতে পারবেন 

ভোলানাথ পাল
পরীক্ষা নিয়ন্ত্রক
প্রফেশনাল ইউনিভার্সিটি

রেজিস্ট্রারের বাণী-

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো যুগোপযোগী, মানসম্মত ও কর্মমুখী শিক্ষা।

প্রফেশনাল ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালনা পরিষদের দক্ষ তত্ত্বাবধান ও একাডেমিক কাউন্সিলের সার্বিক দিকনির্দেশনায় শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য হলো এমন শিক্ষা প্রদান করা, যা আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এবং বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনে সহায়ক।

আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং একজন মানুষের জ্ঞান, চিন্তাশক্তি, নৈতিকতা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল, সৃজনশীল, দেশপ্রেমিক ও মানবকল্যাণে নিবেদিত একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই প্রফেশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কেবল একাডেমিক উৎকর্ষই নয়, বরং কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং নৈতিক মূল্যবোধ বিকাশেও সমান গুরুত্ব প্রদান করে।

একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। পরিচালনা পরিষদ, একাডেমিক কাউন্সিল, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের আন্তরিক সহযোগিতায় প্রফেশনাল ইউনিভার্সিটি ভবিষ্যতেও বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মোঃ সোহেল মন্ডল
রেজিস্ট্রার
প্রফেশনাল ইউনিভার্সিটি